ক্যারামেল আমন্ড ভ্যানিলা কেক তৈরি করবেন যেভাবে - The News Lion

ক্যারামেল আমন্ড ভ্যানিলা কেক তৈরি করবেন যেভাবে

 


দি নিউজ লায়ন;      

উপকরণ: 

দেড় কাপ ময়দা, 

৩ টে ডিম, 

১৫০ গ্রাম চিনি, 

১২০ মিলিলিটার সাদা তেল, 

১ গ্রাম দারচিনি গুঁড়ো, 

দেড় টেবিল চামচ বেকিং পাউডার, 

১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। 



ক্যারামেল বানানোর জন্য 

৩ টেবিল চামচ জল, 

৬ টেবিল চামচ উষ্ণ ফ্রেশ ক্রিম, 

১ টেবিল চামচ চিনি, 

১ টেবিল চামচ মাখন, 

৬ টেবিল চামচ আমন্ড বাদাম কুচি। 

আর ক্রিম ফিলিংয়ের জন্য হাফ কাপ কাস্টার্ড, 

২ কাপ হুইপড ক্রিম।  


প্রণালি: 

মাইক্রোওভেনে কে ১৮০° সেলসিয়াস তাপে প্রি হিট করে নিতে হবে এবং এর সঙ্গে কেক পাত্রে পার্চমেন্ট পেপার বসাতে হবে। এবার একটি বাটিতে সমগ্র শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে একদিকে রাখুন। এবার বাকি তরল উপকরন যতক্ষণ ভালো করে ফুলে না উঠছে ততক্ষন মেশান। একবার দুটো মিশ্রণ একসাথে মিশিয়ে নিন।এবং কেক পাত্রে ঢেলে দিয়ে ৩০-৩৫ মিনিটের জন্য বেক করতে দিন। এবার একটি প্যানে মাঝারি আঁচে ক্যারামেল তৈরীর উপকরণ দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষন না সুন্দর ব্রাউন রঙ হয়।


 এবার মিশ্রণটি ক্রিমের মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন ও এই সময় মাখন মিশিয়ে নিন। সব শেষে কুচি করে রাখা আমন্ড বাদাম গুলো দিয়ে দিন। এবার কেকের ওপর ক্রিমের এই মিশ্রণ ভালো করে ছড়িয়ে লাগিয়ে দিন। এরপর আবার কেকটা ওভেনে ১৮০° তাপমাত্রায় ১০ মিনিটের জন্য বেক করতে দিন। এবার কাস্টার্ড ফিলিং এর জন্য কেকটাকে দুটো লেয়েরে কেটে মাঝে দিয়ে দিন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.